আবারও চালু হয়েছে ভারতীয় ভিসা সেন্টার। বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে গতকাল বুধবার (১৭ ডিসেম্বর ) তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর দুই ঘণ্টা আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।
গতকাল বুধবার ( ১৭ডিসেম্বর ) জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টা থেকে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়।ভারতের কূটনৈতিক সূত্রে জানা গেছে, যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভেকের কার্যক্রম বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
এদিকে একই দিন এর প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।