| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আমাদের অনৈক্যই খুনিদের বড় শক্তি’-ফারুকী

  • প্রকাশের সময় : 13-12-2025 | 11:44 PM
আমাদের অনৈক্যই খুনিদের বড় শক্তি’-ফারুকী
ad728

নিজস্ব প্রতিবেদক: আমাদের অনৈক্যই খুনিদের বড় শক্তি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, জুলাই মাসে স্বাধীনতাকামী মানুষদের বিরুদ্ধে শত শত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং দুষ্কৃতীরা এখনো ভারতে পালিয়ে থেকেও হত্যার হুমকি দিচ্ছে। তিনি বলেন, ওদের ‘খুনের জুলাই’ এখনও চলমান। শনিবার( ১৩ ডিসেম্বর) তিনি এমন মন্তব্য করেন।

নিজেদের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব নিয়ে ফারুকী বলেন, নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও রেটোরিকের লড়াই বাড়ছে। তিনি সতর্ক করেন, আমাদের অনৈক্যই খুনিদের শক্তি দিচ্ছে।

ফারুকী আরও বলেন, এখনই ঐক্যের সময়। ফ্যাসিবাদীরা এখনও বিচার মেনে চলেনি, বরং হত্যার রাজনীতি চালাচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে—ফ্যাসিবাদীদের আর কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু নির্বাচনের মধ্যে আটকে থাকলে ভুল হবে। বাংলাদেশের ‘পুলসিরাত’ আসলে আগামী দশ বছরের দীর্ঘ পথ। দলগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং দেশের স্বাধীনতার চেতনা রক্ষা করতে হবে।

ফারুকী উল্লেখ করেন, জুলাই চিরতরে পরিবর্তন এনেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী শক্তিগুলোকে বার্তা, ‘বাংলাদেশ আর কারো দাসত্ব করবে না। হাদি একজন নয়, হাজার হাজার হাদি রয়েছে।’

উল্লেখ্য,গতশুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, ওসমান হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে কোনো অপারেশনে যাওয়া হবে না। ওষুধ ও আনুসাঙ্গিক চিকিৎসা চলবে। তরে হাদি এখনো আশঙ্খাজনক অবস্থায় বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।