| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকে অভিযোগ সাকিব ভক্তদের

  • প্রকাশের সময় : 27-02-2026 | 04:00 PM
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকে অভিযোগ সাকিব ভক্তদের
ad728
সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) স্মারকলিপি দিয়েছে সাকিব আল হাসানের অনুসারীরা। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে তারা এই অভিযোগ দাখিল করেন। এ সময় কার্যালয় প্রাঙ্গণে হট্টগোল ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে বিশৃঙ্খলা এড়াতে অভিযোগটি গ্রহণ করে কর্তৃপক্ষ।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার এক ঝটিকা কর্মসূচি পালন করেন ক্রিকেটার সাকিব আল হাসানের ২০-৩০ জন অনুসারী। তারা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শ্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে কর্মকর্তাদের ওপর লিখিত অভিযোগ গ্রহণের জন্য চাপ সৃষ্টি করেন।

দুদক সূত্রে জানা গেছে, একদল উশৃঙ্খল লোক কার্যালয়ের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করায় দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটে। বড় ধরনের ঝামেলা এড়াতে কর্মকর্তারা বেনামে দায়ের করা ওই অভিযোগটি গ্রহণ করতে বাধ্য হন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, কোনো অভিযোগ জমা পড়লেই তা তদন্তের পর্যায়ে যায় না। আইন অনুযায়ী এই অভিযোগটি এখন পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই করা হবে।

দুদকের নিয়ম অনুযায়ী, প্রাথমিক তদন্তে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা সত্যতা না পাওয়া যায়, তবে অভিযোগটি বিধি মোতাবেক বাতিল করা হবে। উল্লেখ্য, আসিফ মাহমুদ বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুদক এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।





জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রর তালিকা প্রকাশ

জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রর তালিকা প্রকাশ

ad300