| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : 12-02-2026 | 01:13 PM
একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার প্রতিশ্রুতি  দিয়েছিল একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের আয়োজন করবে। তা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অবস্থিত স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এদিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আশা প্রকাশ করেন যে, দেশবাসী আজ একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক।  এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ভোটকেন্দ্র দখলের অপ্রীতিকর খবর প্রশাসনের কাছে আসেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে সক্রিয় থাকায় বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ কার্যক্রম ।

একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার মতো বিচ্ছিন্ন কোনো অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও যদি এমন কোনো ঘটনার প্রমাণ বা ভিডিও থাকে, তবে তা আমাদের দিন; আমরা কঠোরভাবে বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

উপদেষ্টা জানান যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয় রাজধানীসহ প্রতিটি জেলায় নিশ্ছিদ্র নজরদারি বজায় রেখেছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রের পবিত্রতা রক্ষায় সরকার কোনো ধরনের আপস করবে না। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটারদের উৎসবমুখর উপস্থিতিই প্রমাণ করে যে তারা বর্তমান নির্বাচনী ব্যবস্থাপনার ওপর আস্থা রাখছেন।

উল্লেখ্য যে, আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। প্রধান উপদেষ্টা ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভোট প্রদানের মধ্য দিয়ে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ আরও বেগবান হয়েছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ফলাফল ঘোষণা পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা যেন না ঘটে সেজন্য নির্বাচনের পরবর্তী সময়েও নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দেশবাসীকে আহ্বান জানান, ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে গণতান্ত্রিক এই উৎসবে শামিল হওয়ার।