| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

খুলনায় সাব-রেজিস্ট্রি অফিসে আগুন

  • প্রকাশের সময় : 13-11-2025 | 12:41 PM
খুলনায় সাব-রেজিস্ট্রি অফিসে আগুন
ad728
খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে দুর্বৃত্তরা দুটি প্লাস্টিক বোতলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে। এতে কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু বলেন, রাত ৩টার দিকে আগুন জ্বলতে দেখে পানি দেওয়ার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কিছু চেয়ার টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।

তিনি বলেন, ঘটনাস্থলে একটি বোতলে কেরোসিন জাতীয় কিছু ছিল। আর একটি বোতল জ্বলছিল।

খুলনা টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, রাত ৩টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সদর সাব রেজিস্ট্রার অফিসের পাশে অবস্থিত দলিল লেখকদের বসার স্থানে আগুন লাগে। পানির বোতল উদ্ধার করা হয়েছে। মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে কিনা। তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানানো  হবে।