| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গাজামুখী ফ্লোটিলা বহর আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা

গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা ৪২টি নৌযানের (সুমুদ ফ্লোটিলা) মধ্যে ৪১টিই আটক করেছে ইসরায়েল। আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশ্যে যাত্রারত মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করার এ ঘটনায় ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।

  • প্রকাশের সময় : 03-10-2025 | 07:51 PM
গাজামুখী ফ্লোটিলা বহর আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা
ad728
গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা ৪২টি নৌযানের (সুমুদ ফ্লোটিলা) মধ্যে ৪১টিই আটক করেছে ইসরায়েল। আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশ্যে যাত্রারত মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করার এ ঘটনায় ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।

বাংলাদেশ সরকার বলেছে, মানবিক সহায়তা বহনকারী এ নৌবহরকে ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার নগ্ন দৃষ্টান্ত।

সরকার অবিলম্বে আটক মানবিক সহায়তাকারী ও কর্মীদের নিঃশর্ত মুক্তি, তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরের অবৈধ দখলদারত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং গাজার ওপর গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের সঙ্গে বৈশ্বিক সংহতির প্রতীক। অথচ ইসরায়েল এখনো গাজার বেসামরিক জনগণকে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।

বাংলাদেশ সরকার ও জনগণ এ কঠিন সময়ে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছে।




সর্বশেষ সংবাদ
জুলাই শহীদ-আহতদের যথাযথ মূল্যায়ন সরকারের পবিত্র দায়িত্ব: প্র

জুলাই শহীদ-আহতদের যথাযথ মূল্যায়ন সরকারের পবিত্র দায়িত্ব: প্র

ad300