| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ একনেকে ১২ প্রকল্পের অনুমোদন

গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ একনেকে ১২ প্রকল্পের অনুমোদন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই অর্থ সম্পূর্ণরূপে সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, হাওর এলাকার সেচ ব্যবস্থাপনাসহ শিক্ষা, স্বাস্থ্য এবং প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ উদ্যোগ রয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

  • প্রকাশের সময় : 10-11-2025 | 09:07 PM
গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ একনেকে ১২ প্রকল্পের অনুমোদন
ad728
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই অর্থ সম্পূর্ণরূপে সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, হাওর এলাকার সেচ ব্যবস্থাপনাসহ শিক্ষা, স্বাস্থ্য এবং প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ উদ্যোগ রয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ১২টি নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। পরিকল্পনা কমিশন জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আটটি নতুন, দুটি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ছাড়া দুটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে মানিকগঞ্জ এবং সাতক্ষীরা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকার ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন সংক্রান্ত একটি সংশোধিত প্রকল্প পাস হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধিত) সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদিত হয়েছে।

এছাড়াও, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদিত হয়েছে, যা অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষা খাতের সমন্বিত উন্নয়ন নিয়ে কাজ করবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে নড়াইল-কালিয়া জেলা মহাসড়কে কালিয়া সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বৃদ্ধি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকা সেনানিবাসে অফিসার্স বাসস্থান নির্মাণ প্রকল্প এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল প্রকল্পের সংশোধনী অনুমোদন পেয়েছে।

সভায় অনুমোদনের পাশাপাশি আরও নয়টি প্রকল্পের বিষয়ে একনেক কমিটিকে অবহিত করা হয়, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, যুবকদের প্রশিক্ষণ, কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন এবং র্যা বের কারিগরি সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প রয়েছে। সভায় পরিকল্পনা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।



সর্বশেষ সংবাদ
৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ad300