| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে কলকাতায় নামল ৫ বিমান

  • প্রকাশের সময় : 26-12-2025 | 04:05 PM
ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে কলকাতায় নামল ৫ বিমান
ad728
তীব্র কুয়াশার কারণে রানওয়ে দৃশ্যমান না হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়েছে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার ভোর ৬টার মধ্যে ফ্লাইটগুলো ঢাকায় নামতে না পেরে ভারতের কলকাতায় অবতরণ করে। এছাড়া কুয়াশার প্রভাবে আরও বেশ কিছু ফ্লাইট কয়েক ঘণ্টা বিলম্বে অবতরণ করেছে।

ঘন কুয়াশার কবলে পড়ে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঢাকার আকাশপথে বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। বিমানবন্দর সূত্র জানায়, রানওয়ে স্পষ্ট দেখতে না পাওয়ায় নিরাপত্তার খাতিরে পাঁচটি ফ্লাইটকে ডাইভার্ট করে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের একটি, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি (কুয়েত ও দাম্মাম থেকে আগত) ফ্লাইট।

একই পরিস্থিতির কারণে দুবাই, কুয়ালালামপুর, গুয়াঞ্জু, শারজাহ ও মাস্কাট থেকে আসা বিভিন্ন এয়ারলাইন্সের আরও পাঁচটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে ২ থেকে ৪ ঘণ্টা দেরিতে ঢাকায় নামতে সক্ষম হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এই ডাইভার্টের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত আর কুয়াশার এমন পরিস্থিতি বিমান চলাচলে সাময়িক অস্থিরতা তৈরি করেছে।





ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

ad300