| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

  • প্রকাশের সময় : 23-09-2025 | 11:56 PM
টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন
ad728
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় অবস্থিত একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দায়িত্ব পালনকালে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন শামীম আহমেদ। পরে তাকে অন্যান্য আহতদের সঙ্গে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শামীম আহমেদ ১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দেন। দীর্ঘ প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি অসংখ্য অগ্নিনির্বাপণ অভিযানে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে। আজ বাদ মাগরিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।



পক্ষপাতের দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ

পক্ষপাতের দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ

ad300