| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ডিউক চৌধুরীর ভাই লিংকন চৌধুরী গ্রেফতার বগুড়ায়

  • প্রকাশের সময় : 29-11-2025 | 06:00 PM
ডিউক চৌধুরীর ভাই লিংকন চৌধুরী গ্রেফতার বগুড়ায়
ad728


আজাদ হোসেন আওলাদ মিয়া (নীলফামারী থেকে): 
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরীকে বগুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাস দমন এবং নাশকতার আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার ( ২৯ নভেম্বর) বেলা তিনটায় বগুড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

রংপুর রেল ডিআইজি আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ায় মহাসড়ক দিয়ে পঞ্চগড়ের দেবিগঞ্জগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

ডিআইজি আরও জানান,  তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা হত্যাচেষ্টার একাধিক মামলা ছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা এবং সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি রংপুর- আসনের সাবেক এমপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পলাতক আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই। বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে বিগত সময়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়াও বৈষম্য  বিরোধী আন্দোলনের সময় বদরগঞ্জসহ রংপুর অঞ্চলের অর্ধ যোগান দাতা সিন্ডিকেটের অন্যতম সদস্যও ছিলেন লিংকন চৌধুরী। ডিআইজি  আরও জানান, বগুড়া থেকে তাকে রংপুরে আনার জন্য কার্যক্রম শুরু হয়েছে। 
তাকে গ্রেফতারের এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে বদরগঞ্জের মানুষ।



আমাদের সবচেয়ে বড় হাতিয়ার জোটবদ্ধতা: মুফতি মনির হোসাইন কাস

আমাদের সবচেয়ে বড় হাতিয়ার জোটবদ্ধতা: মুফতি মনির হোসাইন কাস

ad300