| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভে, তীব্র যানজট

  • প্রকাশের সময় : 03-11-2025 | 09:43 PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভে, তীব্র যানজট
ad728
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সহকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে।

রবিবার রাতে কাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। এ সময় তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা না দিয়ে কাজ চালিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর মাথা ঘুরে তিনি পড়ে যান। পরে দ্রুত তাকে স্থানীয় ঈদগাঁ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

কাঁচপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইনচার্জ) সেলিম বাদশা বলেন, লারিজ ফ্যাশনের নারী শ্রমিক রিনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার পর সহকর্মীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



গুলি হাদির ডানে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ড

গুলি হাদির ডানে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ড

ad300