বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন অতিরিক্ত আইজিপি ও এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে পদোন্নতি ও নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ বাহিনীর শীর্ষ পদে বড় পরিবর্তন এনেছে সরকার। অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে বর্তমান আইজিপির স্থলাভিষিক্ত করা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাগেরহাট জেলার সন্তান আলী হোসেন ফকিরের এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সুপরিচিত এই কর্মকর্তার হাত ধরে পুলিশ বাহিনীতে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।