| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নতুন এমপিদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

  • প্রকাশের সময় : 05-02-2026 | 05:46 PM
নতুন এমপিদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা
ad728
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রক্রিয়া নিয়ে সংবিধানের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই শপথ পাঠ করাতে পারবেন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। সাধারণত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান বিদায়ী স্পিকার। তবে বর্তমান পরিস্থিতিতে সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, "এখানে দুটি বিকল্প পথ আছে। প্রথমত, ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে শপথ পড়াতে হলে প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি যাকে মনোনীত করবেন, তিনিই শপথ পাঠ করাবেন। উদাহরণস্বরূপ, বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে তিনি এই দায়িত্ব পালন করতে পারেন।"

আইন উপদেষ্টা আরও জানান যে, যদি কোনো কারণে নির্বাচনের তিন দিনের মধ্যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ পড়াতে না পারেন, তবে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেই দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার এই শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ করতে চায় না বলেও তিনি আশ্বস্ত করেন।

উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে সংসদ সচিবালয় নতুন এমপিদের শপথ পড়ানোর জন্য আইনি পরামর্শ চেয়েছিল। সংবিধানের ১৪৮ (২ক) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার ব্যর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে সিইসির শপথ পড়ানোর বিধান রয়েছে।





সর্বশেষ সংবাদ
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত পরবর্তী স

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত পরবর্তী স

ad300