| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনে আচরণবিধি না মানলে প্রার্থিতা বাতিল : ইসি আনোয়ারুল

কোনো প্রার্থী নির্বাচনে আচরণবিধি লংঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান এক্ষেত্রে আমরা কোনো শোকজ (কারণ দর্শানো নোটিশ) করব না। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দরের সায়রা গার্ডেনে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

  • প্রকাশের সময় : 02-12-2025 | 12:15 AM
নির্বাচনে আচরণবিধি না মানলে প্রার্থিতা বাতিল : ইসি আনোয়ারুল
ad728
কোনো প্রার্থী নির্বাচনে আচরণবিধি লংঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান এক্ষেত্রে আমরা কোনো শোকজ (কারণ দর্শানো নোটিশ) করব না। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। 

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দরের সায়রা গার্ডেনে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায়  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আনোয়ারুল ইসলাম বলেন, কোনো প্রার্থী নির্বাচনে আচরণবিধি লংঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কোনো শোকজ (কারণ দর্শানো নোটিশ) করব না। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। 

নির্বাচন কমিশনার আরো বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সে ব্যাপারে সবসময় তৎপর থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।

নির্বাচনকালে পোস্টারের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না, তফসিল ঘোষণার সাথে সাথে আমরা এই বিষয়ে কঠোর হবো। প্রার্থীদের সবার জন্য একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যা যা করার দরকার করব।

নির্বাচন কেন্দ্রে আইন-শৃঙ্খলা বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। আইনশৃঙ্খলা ও প্রশাসনের সমন্বয়ে যে কোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা। আমরা আশা রাখি, এবারের নির্বাচন একটি সর্বোত্তম নির্বাচন হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।



স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা

স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা

ad300