| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন ‘চ্যালেঞ্জিং : সিইসি

  • প্রকাশের সময় : 22-11-2025 | 07:01 PM
নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন ‘চ্যালেঞ্জিং : সিইসি রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ আয়োজিত কর্মশালার বক্তব্য রাখছিলেন সিইসি
ad728
নিজস্ব প্রতিবেদক: একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা ‘চ্যালেঞ্জিং’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিন। তবে আইনি ক্ষমতা পেলেই আমরা গণভোট আয়োজনের প্রস্তুতি শুরু করবো বলে জানান তিনি। সিইসি  বলেন, গণভোট আয়োজনে নির্বাচন কমিশন অঙ্গীকারাবদ্ধ।

শনিবার (২২ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ আয়োজিত কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য রাখছিলেন সিইসি।

নাসির উদ্দিন বলেছেন, আমাদের একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করতে হবে, একই ‘রিসোর্স’ ব্যবহার করে। এটা আগে ছিল না। আগের কোন কমিশনকে এই চ্যালেঞ্জ দিতে হয়নি। এটার জন্য অনেকগুলো অতিরিক্ত কাজ করতে হবে। কিন্তু গণভোটটা আমদের আয়োজন করতেই হবে, আমরা একইদিনে নির্বাচন ও গণভোট আয়োজন করব, কারণ আমরা অঙ্গীকারাবদ্ধ। নির্বাচন উপলক্ষে কমিশনের প্রস্তুতি সম্পন্ন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় কমিশনের প্রস্তুত থাকার বলেছেন সিইসি।

এদিন ইসি সচিব বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে একসঙ্গে আয়োজনে সরকার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন-ইসিকে চিঠি দিয়েছে।

জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের মধ্যে গেল ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দেন। তার এক সপ্তাহ পর মন্ত্রিপরিষদ বিভাগ ইসিকে চিঠি দিল।

নির্বাচন কমিশন এখনও গণভোট আয়োজেন ‘আইনি ক্ষমতা’ পায়নি তুলে ধরে সিইসি বলেন, আইনি ক্ষমতা পেলেই আমরা গণভোট আয়োজনের প্রস্তুতি শুরু করবো। তিনি বলেন, সেদিন একটা অনুষ্ঠানে এই প্রশ্নটা আমি আইন উপদেষ্টাকে করেছিলাম ৷ কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশনকে গণভোট আয়োজনের ক্ষমতা দিয়ে আইন পাস হবে বলে তিনি জানিয়েছেন।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নাসির উদ্দিন বলেন, আমাদের এজেন্ডা এবং একমাত্র এজেন্ডা জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া, ‘নাথিং মোর, নাথিং লেস’।

আসন্ন নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ইসি চালাচ্ছে তুলে ধরে তিনি বলেন, নির্বাচন আসন্ন হলেই আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে যাব। ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজকে ‘দানবীয় অভিশাপ’ বলেও মন্তব্য করেন সিইসি।

পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট চালু নিয়ে কথা বলতে গিয়ে সিইসি বলেন, মানুষে প্রত্যাশা ব্যবস্থাপনা করা খুব বড় চ্যালেঞ্জ। মানুষের অনেক অনেক প্রত্যাশা ব্যবস্থাপনা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অনেক অনেক প্রত্যাশা।

প্রবাসী বাংলাদেশীদের অনেকের বৈধ পাসপোর্ট না থাকার কথা তুলে ধরে তিনি বলেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া যাচ্ছে না।

তিনি বলেন, এবারের নির্বাচনে এআই ও সামাজিক মাধ্যমে অপপ্রচার রোধ কঠিন হয়ে যাবে। তবে বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি যদি সমঝোতা ও সহযোগিতামূলক থাকতো তাহলে কমিশনের কাজ আরও সহজ হতো।


বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ে দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস। সকালে কর্মশালার সূচনা পর্বে অংশ নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন বলে আশা প্রকাশ করেন।

নির্বাচন কমিশন নির্বাচন অংশগ্রহণমূলক করার সর্বোচ্চ চেষ্টা করছে বলে তুলে ধরে ইসি সানাউল্লাহ বলেন,  ত্রয়োদশ নির্বাচনটা হবে ঐতিহাসিক। আর এআইয়ের অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিসইনফরমেশন আর ডিসইনফরমেশন’ মোকাবিলা বড় ‘চ্যালেঞ্জ’ হিসেবে দেখছে ইসি। তবে সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।



ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ

ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ

ad300