| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সবাইকেই আইনের আওতায় আনা হবে

  • প্রকাশের সময় : 24-12-2025 | 07:49 PM
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সবাইকেই আইনের আওতায় আনা হবে থম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার বিষয়ে প্রেস ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
ad728


বিশেষ প্রতিবেদক: প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ ঘটনায় আরও যাদের চিহ্নিত করা হবে, সবাইকেই আইনের আওতায় আনা হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ কথা বলেন। আজ দুপুরে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

গত বৃহস্পতিবার রাতে উগ্রপন্থী সন্ত্রাসীদের উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত হামলার শিকার হয় দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পর প্রথম আলো কার্যালয়ে আগুন দেয়। একই রাতে ডেইলি স্টার কার্যালয়েও ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেওয়া হয়। সে সময় সাংবাদিকদের রক্ষায় ডেইলি স্টার কার্যালয়ে গেলে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা করা হয়। এ ঘটনাকে ‘গণমাধ্যমের জন্য কালো দিন’ আখ্যায়িত করে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন অনেকেই।

সংবাদ সম্মেলনে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডেইলি স্টার ও প্রথম আলোর ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে ভিডিও দেখে, ছবি দেখে গ্রেপ্তার করা হচ্ছে। অনেক আলামত পাওয়া গেছে, মামলা হয়েছে। আরও যাঁদের চিহ্নিত করা যাবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।

মব সৃষ্টি করে প্রথম আলো কার্যালয়ের শাটারে ভাঙচুর শুরু করে সন্ত্রাসীরা। 
লুটপাটে আরেকটি দল। অন্যদেরও ভেতরে আসতে হাঁকডাক। ভবনের দ্বিতীয় তলায়। ভবন থেকে মূল্যবান ফাইল, কাগজ, আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতি, সিসিটিভি ক্যামেরা জড়ো করে তাতে আগুন দেয় সন্ত্রাসীরা। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ওসমান হাদির বিষয়টি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে। সবগুলো নিরাপত্তা সংস্থা এ নিয়ে কাজ করছে।

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামের এক পোশাককর্মীকে পিটিয়ে হত্যা এবং একপর্যায়ে গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাসহ আরও কিছু বিষয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন ,শিক্ষা উপদেষ্টা সি আর আবরার দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, পুরো সরকার দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে আছে। যা যা করা দরকার, তা করা হবে। আর আইন উপদেষ্টা জানিয়েছেন, এ মামলার বিচার হবে দ্রুত বিচার আইনে।