প্রধান উপদেষ্টার প্রশাসনিক সংস্কার: ৪ নতুন থানা অনুমোদন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার (NICAR) সভায় দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুটি পৃথক বিভাগ—‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ গঠন করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে গাজীপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার ও নরসিংদীতে মোট চারটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) যমুনায় অনুষ্ঠিত এই সভায় মোট ১১টি সংস্কার প্রস্তাব অনুমোদন পায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নতুন রাজস্ব বিভাগ দুটি আগামী ফেব্রুয়ারি মাস থেকেই পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে। এর ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে। স্বাস্থ্য খাতের দুটি বিভাগকে একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করা হয়েছে।
- প্রকাশের সময় : 21-01-2026 | 01:54 AM
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।