| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

প্রাথমিক শিক্ষক বদলির সাত শর্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়ন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপজেলা, জেলা ও বিভাগীয় বদলি কমিটি থেকে অস্পষ্ট পরিচয়ের ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ দিয়ে তাঁদের পরিবর্তে বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক বদলির ক্ষেত্রে যুক্ত হয়েছে সাতটি নতুন শর্ত।

  • প্রকাশের সময় : 18-07-2026 | 11:02 PM
প্রাথমিক শিক্ষক বদলির সাত শর্ত প্রাথমিক শিক্ষক বদলির সাত শর্ত
ad728

পরিবর্তিত নীতিমালা অনুযায়ী চার স্তরের কমিটিই বহাল থাকবে। তবে উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’র পরিবর্তে দুজন করে বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তি রাখা হবে।

বিভাগীয় কমিটির সভাপতি হবেন বিভাগীয় কমিশনার, জেলা কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক এবং উপজেলা বা থানা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আগের নীতিমালায় জাতীয় কমিটির সভাপতি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। সংশোধিত নীতিমালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জাতীয় কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির সদস্য থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব—বিদ্যালয় এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক—পলিসি ও অপারেশন।


১. ন্যূনতম চাকরির মেয়াদ:
চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ না হলে কোনো সহকারী শিক্ষক বদলির যোগ্য হবেন না। একবার বদলি হওয়ার পর তিন বছর পূর্ণ না হলে পুনরায় বদলির জন্য বিবেচিত হবেন না।

২. শূন্য পদ থাকা বাধ্যতামূলক:
যে বিদ্যালয়ে শিক্ষক বদলি করা হবে, সেখানে অবশ্যই সংশ্লিষ্ট পদটি শূন্য থাকতে হবে।

৩. আবেদন ছাড়া বদলি নয়:
কোনো শিক্ষকের আবেদন ছাড়া তাঁকে নিজ বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলি করা যাবে না। তবে জনস্বার্থ বা প্রশাসনিক প্রয়োজনে জাতীয় কমিটির অনুমোদন নিয়ে বদলি করা যাবে।

৪. শিক্ষকসংকট থাকা বিদ্যালয় থেকে বদলি নয়:
যেসব বিদ্যালয়ে পাঁচজন বা তার কম শিক্ষক কর্মরত অথবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০-এর বেশি, সেসব বিদ্যালয় থেকে শিক্ষক বদলি করা যাবে না।

৫. জ্যেষ্ঠ শিক্ষক অগ্রাধিকার পাবেন:
একই বিদ্যালয়ের একাধিক শিক্ষক বদলির আবেদন করলে জ্যেষ্ঠ শিক্ষককে আগে বিবেচনা করা হবে।

৬. সংযুক্তি পদায়নে সীমা:
একটি বিদ্যালয়ে সর্বোচ্চ তিনজন শিক্ষককে সংযুক্তিতে পদায়ন করা যাবে।

৭. নারী শিক্ষকদের অগ্রাধিকার:
সব শর্ত পূরণ সাপেক্ষে নারী শিক্ষকেরা তাঁদের স্থায়ী ঠিকানা অথবা স্বামীর ঠিকানার নিকটবর্তী বিদ্যালয়ে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।প্রাথমিক শিক্ষক বদলির সাত শর্তhttps://rajdhanitv.online/


প্রাথমিক শিক্ষক বদলির সাত শর্ত নিয়ে কমিটিগুলো প্রতি মাসে অন্তত একবার সভা করে বদলির আবেদন যাচাই ও নিষ্পত্তি করবে। একই উপজেলা, জেলা অথবা বিভাগের মধ্যে বদলির আদেশ সংশ্লিষ্ট কমিটির অনুমোদনের ভিত্তিতে দেওয়া হবে।

আন্তবিভাগ এবং সিটি করপোরেশন এলাকায় বদলির আবেদন জাতীয় কমিটি যাচাই করবে। নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে বিদ্যালয়ে পদায়নের দায়িত্ব জেলা কমিটির ওপর থাকবে।


নতুন শর্তগুলোর কারণে শিক্ষক বদলির ক্ষেত্রে চাকরির মেয়াদ, বিদ্যালয়ের শূন্য পদ, শিক্ষকসংকট এবং আবেদনকারীর জ্যেষ্ঠতার বিষয়গুলো স্পষ্ট হলো। তবে নতুন কমিটিতে ‘শিক্ষানুরাগী ব্যক্তি’ নির্বাচন কতটা স্বচ্ছভাবে হবে এবং বদলির প্রক্রিয়ায় তদবির কতটা নিয়ন্ত্রণ করা যাবে—সেটিই এখন দেখার বিষয়।




গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

ad300