| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, সঙ্গে আটক ৩ সহযোগী

যশোর/চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনকে ভারতে পালানোর সময় যশোর থেকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সকাল ১০টার দিকে যশোর পুলিশ তাকে ও তার সহযোগীদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করে।

  • প্রকাশের সময় : 29-07-2026 | 04:45 PM
ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, সঙ্গে আটক ৩ সহযোগী ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, সঙ্গে আটক ৩ সহযোগী
ad728
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে যশোর ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে মোট ৯টি টিম অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে যশোর-ঢাকা মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। ভোরের দিকে সেখানে সন্দেহভাজন একটি দলকে থামিয়ে তল্লাশি চালানোর সময় ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেই যশোরে এসেছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। তাদের যাত্রাপথ, সহযোগী নেটওয়ার্ক এবং সীমান্ত দিয়ে পালানোর সম্ভাব্য রুট সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। তিনি মো. মুসার ছেলে। স্থানীয়ভাবে সাধারণ জীবনযাপন করলেও পরবর্তীতে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেন। এরপর ধীরে ধীরে তিনি সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিতি লাভ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, একসময় তিনি সাজ্জাদ গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে কাজ করতেন। চট্টগ্রাম মহানগরীতে সংঘটিত একাধিক হত্যা, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া এবং সংঘবদ্ধ অপরাধের ঘটনায় তার নাম উঠে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল।


তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, দেশ ছাড়ার পর দীর্ঘ সময় দুবাইয়ে অবস্থান করেও ডেভিড ইমন চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীর কাছে মোবাইল ফোন ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে চাঁদা দাবি করতেন। অভিযোগ রয়েছে, নির্ধারিত অর্থ না দিলে ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস কিংবা ব্যক্তিগত বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের মতো ঘটনাও ঘটানো হতো।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ডিডিএন নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সংঘটিত হামলার ঘটনায়ও ডেভিড ইমনের নাম উঠে আসে। মামলার তথ্য অনুযায়ী, গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এর মাত্র দুই দিন পর, ১৩ জুলাই, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল ডিডিএনের কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলার সময় কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয় এবং অফিসের বিভিন্ন মূল্যবান সরঞ্জাম নষ্ট করা হয়। ভাঙচুরের শিকার হওয়া সামগ্রীর মধ্যে ছিল কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, কাচের দরজা ও আসবাবপত্র। মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামলায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়াও অফিসের ড্রয়ারে থাকা ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক আরিফুল ইসলামের কাঁধের ব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ডিডিএনে হামলার ঘটনায় মামলা দায়েরের পর র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ইতোমধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। হামলার সিসিটিভি ফুটেজেও অস্ত্রধারী কয়েকজনকে অফিসে প্রবেশ করে ভাঙচুর চালাতে দেখা যায়। সেই ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সল আহম্মেদ জানিয়েছিলেন, ডেভিড ইমনের অবস্থান শনাক্তে গোয়েন্দা ও প্রযুক্তিনির্ভর বিশেষ টিম কাজ করছে। একই সঙ্গে তার সহযোগীদেরও আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছিল।

সর্বশেষ যশোরে অভিযান চালিয়ে ডেভিড ইমনকে গ্রেফতার করার মাধ্যমে সেই অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার অপরাধচক্র, অর্থের উৎস, দেশ-বিদেশে অবস্থানকারী সহযোগী এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

ad300