| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভোটের মাঠে নিরপেক্ষ থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

  • প্রকাশের সময় : 04-01-2026 | 03:44 AM
ভোটের মাঠে নিরপেক্ষ থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ad728
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিরপেক্ষভাবে কাজ করছে বলে জানিয়েছেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

শনিবার (৩ জানুয়ারি) ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, প্রার্থীদের নিরাপত্তাঝুঁকি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত গানম্যান বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল আনা হয়েছে যাতে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় থাকে। শনিবার দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ঢাকা মহানগর পুলিশকে একটি ব্যতিক্রমধর্মী ও জটিল সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণের ধরন মফস্বল থেকে সম্পূর্ণ আলাদা। উদাহরণ টেনে তিনি বলেন, ভোলার তমিজউদ্দিন থানার ওসিকে এনে যদি গুলশানের দায়িত্ব দেওয়া হয়, তবে তার পক্ষে মানিয়ে নেওয়া কঠিন হবে। ঢাকার ওসি হতে হলে বিশেষ ধরনের নিয়ন্ত্রণ সক্ষমতা প্রয়োজন।

লটারি ও নিয়োগ কৌশল: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশে ব্যাপক রদবদল হলেও ঢাকার ক্ষেত্রে বিশেষ কৌশল নেওয়া হয়েছে বলে জানান কমিশনার। তিনি বলেন, বাইরের জেলা থেকে ওসি এনে ঢাকায় বসালে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে—এটি বিবেচনা করে ডিএমপির কর্মকর্তাদের মধ্যেই লটারির মাধ্যমে থানা বণ্টন করা হয়েছে। তবে এক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন, সবুজবাগের ওসির নিয়ন্ত্রণ সক্ষমতা দিয়ে মোহাম্মদপুরের মতো বড় এলাকা সামলানো চ্যালেঞ্জিং হতে পারে।

নির্বাচনী চ্যালেঞ্জ ও প্রস্তুতি: নির্বাচনই এখন পুলিশের প্রধান অগ্রাধিকার বা 'টপ প্রায়োরিটি' উল্লেখ করে কমিশনার বলেন, আগামী ৪০ দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। ২১ বা ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে কাজের চাপ ও জটিলতা আরও বাড়বে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সন্ত্রাস দমনে পুলিশকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে পুলিশের একটি কার্যকর সেতুবন্ধন গড়ার আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার। তবে পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো ভুল তথ্যের কারণে যেন পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে সতর্ক থাকার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

ডিএমপি কমিশনার জানান, অনেক প্রার্থীকে ইতোমধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান দেওয়া হয়েছে। ভবিষ্যতেও কোনো প্রার্থীর নিরাপত্তাঝুঁকি থাকলে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।

আলোচিত হাদি হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে কমিশনার বলেন, এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। সভা শেষে ২০২৫ সালে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন তিনি।






সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

ad300