| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা মাত্র। অনেকে যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই। এখানে কোনো মাইনাস ফোর-এর মতো কিছু নেই। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে।

  • প্রকাশের সময় : 05-12-2025 | 04:03 PM
মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রেস সচিব।
ad728


নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা মাত্র। অনেকে যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই। এখানে কোনো মাইনাস ফোর-এর মতো কিছু নেই। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা ব্যান্ড হয়েছে তারা বাদে সকল দলই নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি। তারা যদি নির্বাচন করতে চায় সেটি তাদের ইচ্ছা। তাদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তারা স্বৈরাচারের বড় রকমের দোসর। তাদের সহযোগিতা ছিল বলে আওয়ামী লীগ অনেক অকাম-কুকাম করে পার পেয়েছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবানালে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, আমরা চাই তাদের বিচার হোক। দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের একজন শেখ হাসিনা অপরজন আসাদুজ্জামান খান কামাল। আমরা চাই, সরকারের পক্ষ থেকে তাদের দুজনের দণ্ড কার্যকর করা হোক। তাদের আপিল করার সুযোগ আছে। দেশীয় এবং আন্তর্জাতিক নিয়ম মেনে রায় কার্যকর করা হোক সেটি আমরা চাই।

তিনি আরও বলেন, যাদের হাতে রক্ত আছে যারা হত্যাযজ্ঞে জড়িত তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনবো। এটি শহিদদের কাছে আমাদের দায়। আমাদের শপথ। আমাদের হাতে ৭০ দিনের মতো আছে। ইলেকশন হবে। এই সময়ের মধ্যে সেটি কার্যকরের চেষ্টা করব। আর আমরা ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম সেটি করবে।

মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এবং মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়িত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির , মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।



রাজধানীতে হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ad300