| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে যান্ত্রিক দক্ষতা যথেষ্ট নয়: বাণিজ্য উপদেষ্টার

  • প্রকাশের সময় : 29-11-2025 | 07:11 PM
মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে যান্ত্রিক দক্ষতা যথেষ্ট নয়: বাণিজ্য উপদেষ্টার
ad728
মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে যান্ত্রিক দক্ষতা যথেষ্ট নয় বলে জানিয়েছেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, উন্নত যন্ত্রপাতির পাশাপাশি, আমাদের একটি সেবামুখী স্বাস্থ্যসেবা সংস্কৃতি গড়ে তোলার জন্য ব্যবহারিক দক্ষতা এবং মানবিক দক্ষতা জোরদার করতে হবে।

শনিবার (২৯ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুনর্নির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কেবল যান্ত্রিক দক্ষতা যথেষ্ট নয়। উন্নত যন্ত্রপাতির পাশাপাশি, আমাদের একটি সেবামুখী স্বাস্থ্যসেবা সংস্কৃতি গড়ে তোলার জন্য ব্যবহারিক দক্ষতা এবং মানবিক দক্ষতা জোরদার করতে হবে।

তিনি বলেন, সরকার শিশু স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম আজিজুল হক। 
 
ডা. এ কে এম আজিজুল হক বলেন,এই কার্ডিয়াক আইসিইউ ইউনিটটির পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় এটি এখন অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধায় সজ্জিত হয়েছে। যা গুরুতর হৃদরোগী শিশুদের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। 



প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা

প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা

ad300