| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মেট্রোর ছাদে ২ ব্যক্তি, চলাচল সাময়িক বন্ধ

  • প্রকাশের সময় : 01-12-2025 | 03:26 AM
মেট্রোর ছাদে ২ ব্যক্তি, চলাচল সাময়িক বন্ধ ছাদ থেকে একজনকে মই দিয়ে নামিয়ে আনার চেষ্টা করছে পুলিশ
ad728


নিজস্ব প্রতিবেদক: ঢাকার সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে দুজন উঠে পড়ায় রবিবার (৩০ নভেম্বর) রাত ৮টার পর থেকে বন্ধ থাকে পুরো মেট্রোরেল নেটওয়ার্ক। ফলে মেট্রো লাইনের বিভিন্ন জায়গায় আটকা পড়ে একাধিক ট্রেন।

রবিবার  রাত ৯টায় এক বার্তায় মেট্রোরেলের পক্ষ থেকে বলা হয়, সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুজন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল রাত ৮টা ৫মিনিট থেকে চলাচল বন্ধ থাকে, ট্রেন চালু হতে আরও বিলম্ব হতে পারে। মেট্রো কর্তৃপক্ষ বলছে, একজন ট্রেনের উপরে ছিলেন। আরেকজন নেমে দৌড়ে পালিয়ে গেছে, তার খোঁজ চলছে।

এমআরটি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সাড়ে ৮টার দিকে জানানো হয়, এক শিশুকে ছাদে দেখা গেছে। তাকে ছাদ থেকে নামিয়ে আনা হয়েছে।
মেট্রো ট্রেনগুলো বিদ্যুৎচালিত। এগুলো যে তার ছুঁয়ে চলে, সেগুলো দিয়ে কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয়।
বিভিন্ন পোস্টের ছবিতে দেখা যায়- জ্যাকেট ও জিন্স পরা ১০-১২ বছরের একটি শিশু মেট্রোর ছাদে বসে আছে। একজন পুলিশ কর্মকর্তা মই নিয়ে শিশুটিকে নামিয়ে আনার চেষ্টা করলে শিশুটি মাথার ওপর মেট্রোর তার ধরার হুমকি দিতে থাকে। এ দৃশ্য দেখে স্টেশনে অবস্থান করা যাত্রীরা চীৎকার করে ওঠেন। শিশুটি পুলিশকে দূরে সরে যেতে ইশারা করতে থাকে। এসময় আরেকজন গিয়ে মেট্রোর দুই বগির মাঝ দিয়ে উঠে শিশুটিকে থাবা দিয়ে ধরে পাঁজাকোলা করে নামিয়ে আনেন।
যাত্রীরা বলেন, রাত সোয়া ৮টার পর ফার্মগেট আর বিজয় সরণির মাঝামাঝি লাইনের ওপর হঠাৎ ট্রেন থেমে যায়। যাত্রীদের আতঙ্কিত না হতে বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল। রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।