রাজধানী ঢাকায় ভোর থেকে অঝোরে জরছে বৃষ্টি। টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে ঢাকা নগরীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ।
সোমাবার (২২ সেপ্টেম্বর) সকালে দেখা গেছে সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যার কারণে বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও কর্মজীবী মানুষরা।
ঢাকার রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন সড়কে হাঁটুপানি দেখা গেছে। সকালে বৃষ্টির মধ্যে গাড়ি না পেয়ে অনেকেই পায়ে হেঁটে অফিসের দিকে রওয়ানা হন।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।