| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাজধানীতে পুলিশের ‘নিশ্ছিদ্র’ নিরাপত্তা: মাঠে সোয়াত ও কে-৯ ইউনিট

  • প্রকাশের সময় : 11-02-2026 | 02:39 PM
রাজধানীতে পুলিশের ‘নিশ্ছিদ্র’ নিরাপত্তা: মাঠে সোয়াত ও কে-৯ ইউনিট
ad728
আগামীকালকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। ভোটকেন্দ্রের সাধারণ নিরাপত্তার পাশাপাশি যেকোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলায় মাঠে নামানো হয়েছে সোয়াত (SWAT), বোম্ব ডিজপোজাল ইউনিট, ডগ স্কোয়াড (কে-৯) এবং ক্রাইম সিন ভ্যান। 
বুধবার (১১ ফেব্রুয়ারি) ডিএমপি জানিয়েছে, রাজধানীর ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার পরিবেশ নিশ্চিত করতে ২৬ হাজারেরও বেশি পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্যকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছে। নিয়মিত টহল ও মোবাইল টিমের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের বিশেষায়িত দলগুলোকে। নগরের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। 

পুলিশ স্পষ্ট করেছে যে, নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতার সুনির্দিষ্ট হুমকি না থাকলেও নিরাপত্তায় কোনো ফাঁক রাখা হচ্ছে না। ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পুলিশ সার্বক্ষণিক পাহারায় থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথেই দ্রুততম সময়ে ব্যবস্থা নিতে বিশেষায়িত টিমগুলো নির্ধারিত জোনে অবস্থান করবে।




নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের

ad300