| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাজবাড়ীতে গণভোটের প্রচারণায় রিজওয়ানা হাসান

  • প্রকাশের সময় : 20-01-2026 | 06:21 PM
রাজবাড়ীতে গণভোটের প্রচারণায় রিজওয়ানা হাসান
ad728
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজবাড়ী ও সাভারে পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, এই নির্বাচন ও গণভোটের মাধ্যমেই জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়িত হবে এবং দেশে স্বৈরাচার ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসন আয়োজিত এক বর্ণাঢ্য র্যা লিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে তিনি বলেন, জুলাই সনদের সুপারিশগুলো গণভোটের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের মধ্য দিয়ে বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ২০ বছর পর প্রকৃত ভোটাধিকার ফিরে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

অন্যদিকে, দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে বাংলাদেশ বেতার আয়োজিত এক জনসচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেন এই উপদেষ্টা। সেখানে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সাভারের অনুষ্ঠানে তিনি নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বাস করেন, দেশের মানুষ এবার ব্যালটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে তাদের রায় দিয়ে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মনে করেন, সংস্কার তখনই টেকসই হয় যখন তাতে সরাসরি জনমতের প্রতিফলন থাকে। গণভোট ও নির্বাচনের মাধ্যমে তিনি রাষ্ট্রের মৌলিক পরিবর্তনগুলোতে জনগণের ম্যান্ডেট নিশ্চিত করতে চান। প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা হলো—প্রশাসন ও নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত, যেখানে প্রতিটি নাগরিক নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।




বছরে ২ বার সম্পদের হিসাব দিতে হবে দুদক কর্মকর্তাদের-অধ্যাদেশ

বছরে ২ বার সম্পদের হিসাব দিতে হবে দুদক কর্মকর্তাদের-অধ্যাদেশ

ad300