| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শাহজাললে কার্গো ভিলেজে সিলগালা, তালা ভেঙ্গে অস্ত্র চুরি

  • প্রকাশের সময় : 05-11-2025 | 09:52 PM
শাহজাললে কার্গো ভিলেজে সিলগালা, তালা ভেঙ্গে অস্ত্র চুরি
ad728

নিজস্ব প্রতিবেদক: গত ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। তারপর স্ট্রংরুম সিলগালা করা হয়েছিল। কিন্তু গত ২৮ অক্টোবর কার্গো ভিলেজে সিলগালা করা স্ট্রংরুমের (ভল্ট) তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে কয়েকটি অস্ত্র চুরি গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বিমানবন্দর থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সেখানে অস্ত্র খোয়া যাওয়ার কথা বলা না হলেও পুলিশের একটি সূত্র বলেছে, আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু জিনিস খোয়া যেতে পারে। এ নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যদি চুরি হয়ে থাকে, তাহলে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

গত ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে বড় অগ্নিকাণ্ড ঘটে। তাতে আমদানির কার্গো কমপ্লেক্স (যেখানে আমদানি করা পণ্য রাখা হয়) পুড়ে যায়। সেই আগুনে অগ্নি প্রতিরোধী স্ট্রংরুমের কোনো সামগ্রী কিংবা নথিপত্র পোড়েনি বলে বিমানবন্দর সূত্র জানায়। ওই স্ট্রংরুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আমদানি করা বেশ কিছু আগ্নেয়াস্ত্রও ছিল বলে জানায় পুলিশ।

এরপর সিলগালা অবস্থায় থাকা স্ট্রংরুমে ২৭ অক্টোবর দিবাগত রাতে তালা ভাঙার তথ্য জানিয়ে বিমানবন্দর থানায় জিডি হয়, যে খবরটি আজ মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশ পায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্ট্রংরুমের তালা ভাঙার বিষয়ে একটি জিডি হয়েছে। কিন্তু অস্ত্র খোয়া যাওয়ার কোনো তথ্য নেই।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. জামাল হোসেনের করা জিডিতে বলা হয়, ২৪ অক্টোবর বিকেলে কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামূল, বিমানের জিএম (কার্গো) নজমুল হুদা, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক ফিরোজ রব্বানীসহ কর্মকর্তাদের উপস্থিতিতে স্ট্রংরুমের সব মালামালের তালিকা তৈরি করা হয়। এরপর মালামালগুলো ভল্টে রেখে সবার উপস্থিতিতে তালা লাগিয়ে সিলগালা করা হয়।

২৭ অক্টোবর রাত ৯টা ৫০ মিনিটে পুলিশ ও আনসার সদস্যরা সর্বশেষ স্ট্রংরুম সিলগালা অবস্থায় দেখেছিলেন জানিয়ে জিডিতে বলা হয়, কিন্তু পরদিন ২৮ অক্টোবর সকাল ৭টা ৭ মিনিটে ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খান দেখেন, স্ট্রংরুমে আর তালা লাগানো নেই। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয় এবং বিমান নিরাপত্তা কর্মকর্তা ও ডিউটি অফিসাররা ঘটনাস্থলে গিয়ে তালা ভাঙা অবস্থায় ভল্ট দেখতে পান।

এ ঘটনা নিয়ে বিমানবন্দর ও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে তালা কাটার সরঞ্জামসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক দল। পিস্তলসহ বেশ কিছু মূল্যবান জিনিস তারা জব্দও করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর  বলেন, অগ্নিকাণ্ড তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের জন্য চার থেকে পাঁচটি দেশে চিঠি দেওয়া হয়েছে। দু–একটি দেশের বিশেষজ্ঞ এসেছেন। আর তদন্তের পর জানা যাবে, চুরি হয়েছে কি হয়নি। যদি চুরি হয়ে থাকে, তাহলে কার মাধ্যমে হয়েছে, কে দায়ী, তাকে আইনের আওতায় আনা হবে।’




সর্বশেষ সংবাদ
আমাদের সবচেয়ে বড় হাতিয়ার জোটবদ্ধতা: মুফতি মনির হোসাইন কাস

আমাদের সবচেয়ে বড় হাতিয়ার জোটবদ্ধতা: মুফতি মনির হোসাইন কাস

ad300