| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শিক্ষা ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিমুক্ত রাখতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষা, গবেষণা ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ না করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬ সালের 'একুশে পদক' প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এই ক্ষেত্রগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা একটি সভ্য সমাজের অপরিহার্য বৈশিষ্ট্য। অনুষ্ঠানে তিনি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব ও একটি ব্যান্ডের হাতে সম্মাননা তুলে দেন।

  • প্রকাশের সময় : 26-02-2026 | 02:49 PM
শিক্ষা ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিমুক্ত রাখতে হবে: প্রধানমন্ত্রী
ad728
শিক্ষা, গবেষণা ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ না করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬ সালের 'একুশে পদক' প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এই ক্ষেত্রগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা একটি সভ্য সমাজের অপরিহার্য বৈশিষ্ট্য। অনুষ্ঠানে তিনি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব ও একটি ব্যান্ডের হাতে সম্মাননা তুলে দেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মেধা ও মনন চর্চার স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-কলার প্রতিটি শাখায় দেশকে এগিয়ে নিতে হলে একটি উদার গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, শিক্ষা ও সংস্কৃতির আঙিনাকে রাজনীতিকীকরণের চর্চা থেকে বের করে আনা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই লক্ষ্যেই একুশে পদক প্রবর্তন করেছিলেন, যাতে গুণীজনদের কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি মেলে। তিনি ফেব্রুয়ারি মাসকে বাঙালির আত্মপরিচয় ও শেকড় সন্ধানের মাস হিসেবে অভিহিত করেন। ভাষা আন্দোলনের ৭৫ বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে তিনি সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গুণীজনদের দীর্ঘায়ু কামনা করেন।

এ বছর চলচ্চিত্রে ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান এবং সংগীতে মরণোত্তর আইয়ুব বাচ্চুসহ (তার প্রতিনিধির হাতে) মোট ৯ জন গুণীজন প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন। এ ছাড়া ব্যান্ড দল হিসেবে 'ওয়ারফেজ' এই সম্মাননা লাভ করে। মনোনীতদের প্রত্যেককে ৩৫ গ্রামের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশের শিল্প-সাহিত্য একদিন বিশ্ব দরবারে আরও উজ্জ্বলভাবে পরিচিতি পাবে।




আজ রাত থেকে গণপরিবহনে তেলের রেশনিং থাকছে না: সেতুমন্ত্রী

আজ রাত থেকে গণপরিবহনে তেলের রেশনিং থাকছে না: সেতুমন্ত্রী

ad300