| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাদি হত্যার বিচারে শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এই কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এর ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ইনকিলাব মঞ্চের একটি বিশাল প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়।

  • প্রকাশের সময় : 26-12-2025 | 11:38 PM
হাদি হত্যার বিচারে শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ
ad728
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এই কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এর ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ইনকিলাব মঞ্চের একটি বিশাল প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। এসময় সংগঠনের নেতাকর্মীরা হাদি হত্যার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ের চারদিকের রাস্তা আটকে দেওয়ায় ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং বড় ধরনের যানজট তৈরি হয়। সংবাদ লেখা পর্যন্ত ইনকিলাব মঞ্চের এই অবস্থান কর্মসূচি চলছিল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে তাকে সিঙ্গাপুর পাঠানো হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করা হয়েছে। তবে শোনা যাচ্ছে, অভিযুক্ত ওই ব্যক্তি বর্তমানে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন। ইনকিলাব মঞ্চ অবিলম্বে খুনিকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।





জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব করেনি, শুদ্ধ করা

জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব করেনি, শুদ্ধ করা

ad300