| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হামের টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ

  • প্রকাশের সময় : 29-03-2026 | 02:38 PM
হামের টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ
ad728
দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় নতুন করে টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

রবিবার (২৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। মন্ত্রী উল্লেখ করেন, গত ৮ বছর যাবৎ হামের টিকা না দেওয়ায় সম্প্রতি এই রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ১৫ দিনে হামের প্রবণতা বাড়লেও পরিস্থিতি মোকাবিলায় সরকারের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। বর্তমানে সংক্রামক ব্যাধি হাসপাতালের পাশাপাশি ডিএনসিসি হাসপাতালেও হামের চিকিৎসার জন্য আলাদা কর্নার চালু করা হয়েছে। সংকটের স্থায়ী সমাধানে সরকার দ্রুততম সময়ে টিকা সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে।

অনুষ্ঠানে তিনি আরও জানান, বেসরকারি অনুদানের মাধ্যমে ৫টি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে ৪টি সোমবারই রাজশাহীতে পাঠানো হবে। স্বাস্থ্য খাতের নতুন নতুন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওষুধ শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




যেখানে মায়ের পথচলা থেমেছে, চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে

যেখানে মায়ের পথচলা থেমেছে, চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে

ad300