| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাসিনা পরিবারের নামে থাকা ৮৮০ স্থাপনার নাম পরিবর্তনে সংকলন

  • প্রকাশের সময় : 22-11-2025 | 09:47 PM
হাসিনা পরিবারের নামে থাকা ৮৮০ স্থাপনার নাম পরিবর্তনে সংকলন
ad728

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা ৮৮০টি অবকাঠামো স্থাপনা ও প্রতিষ্ঠানের অধিকাংশের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার । পরিবর্তিত নামের তালিকা নিয়ে একটি প্রকাশনা বের করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (২১ নভেম্বর) ফেইসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, তাদের পরিবারের অন্যান্য সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে নামকরণ করা ৮৮০টি প্রতিষ্ঠান, অফিস, স্কুল, গবেষণাগার এবং এমনকি ছোট ছোট সরকারি স্থাপনার তালিকা তৈরি করতে ১৬০ পৃষ্ঠার একটি সংকলন প্রয়োজন হয়েছে। এই সংকলনটি শেখ হাসিনার দেশ পরিচালনার পদ্ধতি প্রতিফলিত করে। যেখানে তার দৃষ্টিতে প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকার সময় পারিবারিক বন্ধন সবকিছুর চেয়ে প্রাধান্য পেয়েছিল।

প্রেস সচিব আরও বলেন, বইটির কপি ইতোমধ্যেই বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন গণমাধ্যমে পাঠানো হয়েছে।

গত জুনে প্রধান উপদেষ্টার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল।

এর মধ্যে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌ-বাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। প্রবল গণআন্দোলনের মুখে গতবছর ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছে এবং এর জন্য একটি তালিকা তৈরি করে একটি প্রকাশনা বের করা হয়েছে।



সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, পর্যটকদের এলাকা ছাড়ার আহ্ব

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, পর্যটকদের এলাকা ছাড়ার আহ্ব

ad300