| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

২৪ জেলায় শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন

  • প্রকাশের সময় : 08-01-2026 | 08:19 PM
২৪ জেলায় শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন আরো কয়েকদিন ঘন কুয়াশা ও তীব্র শীত অনুভূত হবে
ad728

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৪টি জেলার ওপর দিয়ে  আরো বেশ ক’দিন মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এই পরিস্থিতি চলতে পারে আরও কয়েকদিন। যার ফলে ঘন কুয়াশা ও তীব্র থেকে মাঝারী শীত অনুভূত হবে।

তিনি বলেন, পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সে হিসেবে শৈত্যপ্রবাহটি আগামী সোমবার পর্যন্ত বিরাজ করতে পারে।এরপর এ শৈত্যপ্রবাহটি বিরাজ করবে কিনা, পরবর্তীতে বোঝা যাবে। তবে বলা যাচ্ছে, শৈত্যপ্রবাহটি আরও কিছুদিন বিরাজ করবে।

রাজশাহী ও রংপুর বিভাগ এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। মোট ১৭টি পর্যবেক্ষণাগারে রেকর্ড হওয়া তাপমাত্রা অনুযায়ী এ তথ্য পাওয়ার কথা বলেন নাজমুল হক।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ২৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ পাঁচ দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এসময়ে নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও তুলে ধরা হয়েছে পূর্বাভাসে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কাল শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শনিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরের দিন রবিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, বলা হয়েছে পূর্বাভাসে।
এরপর শৈত্যপ্রবাহটি বিরাজ করবে কিনা, পরবর্তীতে বোঝা যাবে বলে জানান আবহাওয়াবিদ নাজমুল হক।




নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

ad300