| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, জনস্বাস্থ্যে নতুন উদ্বেগ

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও)-এর এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক রয়েছে। এই গবেষণা প্রকাশের পর বিষয়টি তদন্তের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিট আবেদন করেন। তিনি জানান, প্রথম ধাপে তিনি নিরপেক্ষ তদন্ত চান। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জনস্বাস্থ্যের স্বার্থে সংশ্লিষ্ট টুথপেস্ট বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হবে।

  • প্রকাশের সময় : 27-07-2026 | 05:40 PM
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, জনস্বাস্থ্যে নতুন উদ্বেগ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, জনস্বাস্থ্যে নতুন উদ্বেগ
ad728
গত রোববার রাজধানীর লালমাটিয়ায় এসডিওর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় এক বছর ধরে পরিচালিত এই গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করা হয়।গবেষণাটি শুধু ল্যাবরেটরি পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর জরিপ, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাক্ষাৎকারও অন্তর্ভুক্ত করা হয়। গবেষণার লক্ষ্য ছিল দেশের টুথপেস্ট বাজারে মাইক্রোপ্লাস্টিকের বাস্তব চিত্র তুলে ধরা এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করা।

এসডিও জানায়, পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি (EHE) ল্যাবরেটরিতে। সেখানে আধুনিক স্টিরিওমাইক্রোস্কোপি এবং ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (FTIR) স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে নমুনা বিশ্লেষণ করা হয়।গবেষণার ফলাফলে দেখা যায়, পরীক্ষা করা ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। বাকি ৮টি নমুনায় কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।

গবেষণায় অন্তর্ভুক্ত টুথপেস্টগুলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড এবং ভিয়েতনামে উৎপাদিত। বাংলাদেশের ২৫টি নমুনার মধ্যে ২২টিতে, ভারতের ৫টির মধ্যে ১টিতে, থাইল্যান্ডের ২টির মধ্যে ১টিতে এবং ভিয়েতনামের ২টির সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। অর্থাৎ দেশীয় ও আমদানিকৃত—উভয় ধরনের টুথপেস্টেই এই উপাদানের উপস্থিতি পাওয়া গেছে।সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, শিশুদের জন্য বাজারজাত করা ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এসব টুথপেস্টে প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ১৪০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গবেষণায় আরও দেখা গেছে, পরীক্ষা করা কোনো টুথপেস্টের মোড়ক বা লেবেলে মাইক্রোপ্লাস্টিক বা কৃত্রিম পলিমার ব্যবহারের তথ্য উল্লেখ ছিল না। ফলে ভোক্তারা তারা কী ব্যবহার করছেন, সে সম্পর্কে সঠিক তথ্য জানতে পারছেন না। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার পক্ষেও এসব পণ্যের কার্যকর নজরদারি কঠিন হয়ে পড়ছে।বিশ্বজুড়ে মাইক্রোপ্লাস্টিক এখন পরিবেশ ও জনস্বাস্থ্যের অন্যতম বড় উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে গবেষণা হয়েছে। বাংলাদেশে এ ধরনের বৈজ্ঞানিক মূল্যায়ন এই প্রথম বলে জানিয়েছে এসডিও।

বিশেষজ্ঞদের মতে, গবেষণার ফলাফল সরকার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। নিরাপদ টুথপেস্ট নিশ্চিত করতে মানসম্মত নীতিমালা প্রণয়ন, নিয়মিত পরীক্ষার ব্যবস্থা এবং ভোক্তাদের সঠিক তথ্য জানানো এখন সময়ের দাবি।এদিকে হাইকোর্টে রিট দায়েরের ঘটনায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে এবং প্রয়োজন হলে জনস্বার্থে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।




খালেদা জিয়াকে নিতে জার্মানির অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

খালেদা জিয়াকে নিতে জার্মানির অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

ad300