| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

৪৯ সদস্য নতুন মন্ত্রি ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন

  • প্রকাশের সময় : 17-02-2026 | 04:50 PM
৪৯ সদস্য নতুন মন্ত্রি ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন
ad728
এক নতুন রাজনৈতিক সূচনা করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল তারেক রহমানের নেতৃত্বাধীন ৪৯ সদস্যের বিশাল মন্ত্রিসভা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা। এই সরকারে ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৫ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন, যেখানে অভিজ্ঞদের পাশাপাশি রাজপথের লড়াকু তরুণ নেতাদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পরপরই মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন। পূর্ণমন্ত্রীদের তালিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতো প্রবীণদের পাশাপাশি সিলেটের আরিফুল হক চৌধুরী ও ঢাকার শেখ রবিউল আলমের মতো নেতারা রয়েছেন। এছাড়া ড. খলিলুর রহমান ও আমিনুর রশিদকে টেকনোক্র্যাট কোটায় পূর্ণমন্ত্রী করা হয়েছে।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তরুণ ও আলোচিত সব মুখ। তাদের মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নুর, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ এবং শামা ওবায়েদ অন্যতম। ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট থেকে আসা অনিন্দ্য ইসলাম অমিত ও রাজিব আহসানের মতো নেতারাও স্থান পেয়েছেন এই তালিকায়। টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমিনুল হক। নতুন এই ‘বিগ টিম’ গঠনের মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামোয় গতিশীলতা ও জনগণের আকাঙ্ক্ষা পূরণের বড় লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একনজরে নতুন মন্ত্রিসভা (বিভাগ অনুযায়ী সংখ্যা):
পদবী সংখ্যা উল্লেখযোগ্য নাম
পূর্ণমন্ত্রী ২৪ জন মির্জা ফখরুল, সালাহউদ্দিন আহমদ, আফরোজা খান রিতা, আরিফুল হক চৌধুরী।
প্রতিমন্ত্রী ২৫ জন জোনায়েদ সাকি, নুরুল হক নুর, ইশরাক হোসেন, শামা ওবায়েদ, সুলতান টুকু।
মোট ৪৯ জন —




নিকট আত্মীয় মারা গেলে প্যারোলে মুক্তি পাবে কারাবন্দিরা, নতুন

নিকট আত্মীয় মারা গেলে প্যারোলে মুক্তি পাবে কারাবন্দিরা, নতুন

ad300