রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২৭ সেপ্টেম্বর, বাছাই ২৯ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।
ইসি জানিয়েছে, এ নির্বাচনেও দেশের বাইরে থাকা ভোটারদের জন্য আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যবস্থা থাকবে। গত নির্বাচনে ৩৩টি দেশ থেকে ৩৮৬ জন ভোটার নিবন্ধিত হয়েছিলেন।
এদিকে আসনটি শূন্য হওয়ার পর জামায়াতে ইসলামী দেলাওয়ার হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমীন ও মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।