| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ফ্যাসিবাদী শক্তি নাশকতা করলে গুলি করার আহ্বান নূরের

  • প্রকাশের সময় : 17-11-2025 | 06:57 PM
ফ্যাসিবাদী শক্তি নাশকতা করলে গুলি করার আহ্বান নূরের
ad728
 গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর জানিয়েছেন, ফ্যাসিবাদী শক্তি নাশকতা বা অগ্নিসংযোগ করলে পুলিশ প্রশাসনকে গুলি করার আহ্বান জানাব। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

তার এই বক্তব্যে মানবাধিকার লঙ্ঘন হবে কি না এমন প্রশ্নের জবাবে নূর বলেন, যারা যাত্রীবাহী বাসে ককটেল বা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের অধিকার আছে। আত্মরক্ষার সাংবিধানিক অধিকার রয়েছে। নিরীহ মানুষ মিটিং-মিছিল করলে তাদেরকে পুলিশ দিয়ে গুলি করার কথা আমি বলিনি। যাদের হাতে ককটেল আছে, যারা বোমা মারতে বা নাশকতা করতে চায়, তাদের বিরুদ্ধেই গুলি করার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশে ২৪ এর গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও বিএনপি দুইটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগ আজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। তারপরও আওয়ামী লীগের দেশে এখনো একটি সমর্থক গোষ্ঠী আছে। যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমল সমর্থন করেননি, পরিস্থিতির কারণে হয়তো দল করেছেন। তারা এলাকায় কারও ওপর নির্যাতন বা জুলুম করেননি। আমি বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানাব আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যদি রাজনীতি করতে চান, আমরা তাদের সব দলে জায়গা করে দেব।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি করা ভাই-বোনদের বলতে চাই যারা হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে থেকে আপনাদেরকে ককটেল হামলা বা রেললাইনে নাশকতার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজের জীবনে অন্ধকার ডেকে আনবেন না।

এ সময় গণঅধিকার পরিষদের টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ad300