| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এতদিন যারা চুরি করেছে, তাদের পেট থেকে টাকা বের করে উন্নয়ন করব

  • প্রকাশের সময় : 23-01-2026 | 10:56 PM
এতদিন যারা চুরি করেছে, তাদের পেট থেকে টাকা বের করে উন্নয়ন করব
ad728
ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলের মানুষদের বঞ্চিত করা হয়েছে। এতদিন যারা চুরি করেছে, তাদের পেটের ভেতর থেকে টাকা বের করে উন্নয়ন করবো বলে বলেছেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ের চিনিকল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ষড়যন্ত্র করে এখানকার মানুষদের বঞ্চিত করা হয়েছে। এতদিন যারা চুরি করেছে, তাদের পেটের ভেতর থেকে টাকা বের করে উন্নয়ন করবো। উত্তরাঞ্চলের মানুষের উন্নয়ন করে চেহারা পালটে দিব।’

তিনি বলেন, প্রতিটি নাগরিককে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চাই।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, বক্তব্য নয়, ইতিহাসের সাক্ষী হতে এসেছি। সৎ মায়ের সন্তানের মত উত্তরবঙ্গের মানুষদের সঙ্গে আচরণ করা হয়েছে। এই অঞ্চলের মানুষদের পিছিয়ে রাখা হয়েছে। কাউকে আর বেকার দেখতে চাই না। তিনি বলেন, এতদিন টেকনাফ থেকে তেতুলিয়া হয়েছে, এখন বলতে হবে তেতুলিয়া থেকে টেকনাফ।

ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে ইচ্ছা করেই গরীব ও পিছিয়ে রাখা হয়েছে। সামনের দিনে উত্তরবঙ্গকে আর গরীব দেখতে চাই না। কৃষি খাতকে গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গকে এগিয়ে নিতে হবে। কৃষি ভিত্তিক শিল্পকে এগিয়ে নেওয়া হবে। বন্ধ হওয়া চিনিকল চালু করা হবে।

তিনি বলেন, আমাদের কাছে কোন কার্ড নেই, দেশের মানুষ আমাদের কার্ড। দেশের মানুষের ভালোবাসা নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে, নারী-পুরুষ সকলের হাতকে শক্তিশালী করা হবে। ‎আগামীতে কাউকে আর‌ চুরি করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, কেউ ভোট ডাকাতি করতে এলে তাকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। ১২ তারিখ পর্যন্ত সকলকে এক হয়ে লড়াই করার আহ্বান করছি। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।

জামায়াত আমীর বলেন, একটি দল ৫ বছর পরপর একবার দেখা দেয়; বসন্তে এসে কুহু কুহু করে। অনেকের মতো দেশের মানুষকে ফেলে পালিয়ে যাবো না। আমৃত্যু দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।



৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে ফাঁসলেন রাজউক উপপরিচালক ও তার স্ত্রী

৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে ফাঁসলেন রাজউক উপপরিচালক ও তার স্ত্রী

ad300