| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গাজীপুরে এনসিপি সদস্যকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

  • প্রকাশের সময় : 08-01-2026 | 07:27 PM
গাজীপুরে এনসিপি সদস্যকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
ad728

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বাসন থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সদস্যকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার যোগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

ভুক্তভোগী মোহাম্মদ হাবীব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান।

তিনি জানান, হাবীব তার মোটরসাইকেল বিক্রির জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেন। সেটি দেখে কয়েকজন ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ কর। পরে তারা হাবীবকে একটি স্থানে নিয়ে জোরপূর্বক মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় হাবীব চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এটি একটি পরিকল্পিত ঘটনা বলেও জানান তিনি।

হাবীব জানান, দুর্বৃত্তরা প্রথমে মোটরসাইকেল কেনার কথা বলে তার কাছে আসে। কিন্তু তারা কোনো আলোচনা না করেই মোটরসাইকেল নিয়ে যেতে শুরু করে। এতে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে দুই রাউন্ড গুলি ছুড়ে। এনসিপির এই সদস্য আরও জানান, বর্তমানে বাসন থানায় অবস্থান করছেন এবং এ ঘটনায় মামলা দায়ের করবেন।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, হাবীব মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। আজ কয়েকজন দুর্বৃত্ত ক্রেতা সেজে এসে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।



সর্বশেষ সংবাদ
সব দলকেই নির্বাচনে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

সব দলকেই নির্বাচনে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

ad300