| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চাঁদাবাজি ও মাদকমুক্ত ঢাকা-৮ গড়ার অঙ্গীকার নাসীরুদ্দীনের

  • প্রকাশের সময় : 06-02-2026 | 04:42 PM
চাঁদাবাজি ও মাদকমুক্ত ঢাকা-৮ গড়ার অঙ্গীকার নাসীরুদ্দীনের
ad728
ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি চাঁদাবাজি, মাদক, দুর্নীতি এবং অবৈধ দখলের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনের ভোটারদের জন্য ৮ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ইশতেহারে তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এছাড়া একটি নিরাপদ ও আধুনিক ঢাকা গড়তে সন্ত্রাস ও মাদক নির্মূলের কঠোর অঙ্গীকার করেন তিনি।

জনসেবার প্রতিশ্রুতি দিয়ে নাসীরুদ্দীন বলেন, নির্বাচিত হলে তিনি হবেন 'জনতার এমপি' এবং সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করবেন। ইশতেহারে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাও তার ইশতেহারে স্থান পেয়েছে।

নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষে তিনি আরও জানান, ঢাকা-৮ এলাকাকে জনদুর্ভোগমুক্ত ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ঢাকা নিশ্চিত করতে তিনি জিরো টলারেন্স নীতি বজায় রেখে এলাকা থেকে সব ধরনের দখলদারিত্ব ও দুর্নীতির অবসান ঘটাবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন।





গণসংযোগের সময় বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: অভিযোগের তীর জামায়া

গণসংযোগের সময় বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: অভিযোগের তীর জামায়া

ad300