| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জাবির ফটকগুলোতে শিক্ষার্থীদের কঠোর অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : 14-11-2025 | 12:19 AM
জাবির ফটকগুলোতে শিক্ষার্থীদের কঠোর অবস্থান কর্মসূচি
ad728
ফ্যাসিস্ট হাসিনার রায়কে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফটকগুলোতে জাকসুর আহ্বানে কঠোর অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেলে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এর আগে বুধবার (১২ নভেম্বর) রাত ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

জাকসু নেতৃবৃন্দের কাছ থেকে জানা যায়, ফ্যাসিস্ট হাসিনার রায়কে কেন্দ্র করে সারাদেশে সন্ত্রাসী অপতৎপরতা চালানোর চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ। এ অপতৎপরতা রুখে দিতে আবাসিক হলগুলোর ছাত্র সংসদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে বিভিন্ন হল সংসদের নেতৃত্বে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

রাত ৩টায় সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাকসু নেতৃবৃন্দ, বিশমাইল ফটকে মওলানা ভাসানী হল ছাত্র সংসদ, সিএন্ডবি সংলগ্ন ফটকে মীর মশাররফ হোসেন হল ছাত্র সংসদ, প্রান্তিক ফটকে ১০ নং হল ছাত্র সংসদ, ইসলামনগর ফটকে আল বেরুণী হল, আ ফ ম কামাল উদ্দিন হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্র সংসদ এবং গেরুয়া ফটকে শহীদ রফিক-জব্বার হল ছাত্র সংসদের নেতৃত্বে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। 

এছাড়া প্রধান ফটকে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতৃবৃন্দকেও অবস্থান করতে দেখা যায়। এসময় শিক্ষার্থীদের অনেককে ক্রিকেট খেলে, গান গেয়ে সময় পার করতে দেখা যায়।

অবস্থান কর্মসূচির বিষয়ে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। আমরা শিক্ষার্থীরা কোনো ধরনের অপতৎপরতা মেনে নেব না। তাদের ঝটিকা অপপ্রয়াস প্রতিহতে সচেষ্ট রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।’

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে পরাজিত শক্তিরা আবারও নানাভাবে নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। কিন্তু তাদের সেই সকল অপচেষ্টা প্রতিহত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা প্রস্তুত তাদের জন্য দাঁতভাঙা জবাব দিতে। 



অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

ad300