| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জুলাই সনদের স্বাক্ষর নিয়ে বিএনপির সঙ্গে প্রতারণা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা ছিল না। অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে—এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি।

  • প্রকাশের সময় : 02-11-2025 | 12:23 AM
জুলাই সনদের  স্বাক্ষর নিয়ে বিএনপির সঙ্গে  প্রতারণা : রিজভী
ad728
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা ছিল না। অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে—এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার।

রুহুল কবীর রিজভী বলেন, ড. মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ড জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে, মানুষ তা বিশ্বাস করতে পারছে না।


বিএনপির এই নেতা দাবি করেন, জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে।

বক্তব্যে রিজভী বিএনপির জুলাই সনদের স্বাক্ষর পরিবর্তনের অভিযোগ তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেন।

এ সময় জন্মান্ধ ও নিঃসন্তান গফুর মল্লিকের ব্যবসা সম্প্রসারণ ও জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। রিজভী বলেন, অনলাইনের মাধ্যমে তারেক রহমান গফুর মল্লিকের অসহায়তার কথা জানতে পারেন।


তার নির্দেশেই আজ আমরা এই প্রত্যন্ত অঞ্চলের জন্মান্ধ গফুরের পাশে এসেছি সহায়তার হাত বাড়িয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি পরিবারের প্রতিনিধিরা।





মুহাম্মদ ইউনূসকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্য কূটনৈতিক সৌজন্যে

মুহাম্মদ ইউনূসকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্য কূটনৈতিক সৌজন্যে

ad300