| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জুলাই সনদ থেকে নোট অব ডিসেন্ট বাদ দিতে হবে : নাহিদ ইসলাম

  • প্রকাশের সময় : 30-10-2025 | 12:19 AM
জুলাই সনদ থেকে নোট অব ডিসেন্ট বাদ দিতে হবে : নাহিদ ইসলাম
ad728
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) বাতিল এবং সংবিধান সংস্কার বিষয়ে ঐক্যমত কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করার শর্তে জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য জানান।


নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ‘নোট অব ডিসেন্ট’ বলে কোনো বিষয় থাকবে না। সংবিধান সংস্কার বিষয়ে ঐক্যমত কমিশনের সিদ্ধান্তগুলো গণভোটে যাবে এবং জনগণের রায় অনুযায়ী সংবিধানে পরিবর্তন আনতে হবে। গণভোটে অনুমোদিত বিষয়গুলো জুলাই গণঅভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাস্তবায়ন করতে হবে।’


তিনি আরও বলেন, যদি এসব বিষয় সরকার নিশ্চিত করে, তবেই এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর করবে।

দলটির জোট ও নির্বাচন সংক্রান্ত অবস্থান ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কারের বিপক্ষে থাকা বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির কোনো জোট হবে না। আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’


তিনি স্পষ্ট করেন, ‘আগের মতো তত্ত্বাবধায়ক সরকার হবে না; বরং ড. ইউনূসের নেতৃত্বে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নির্বাচন কমিশনকে ‘স্বেচ্ছাচারী’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, শাপলা প্রতীক না দেওয়া কমিশনের একতরফা সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে এই প্রতীক আদায় করতে হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘নির্বাচনকে ঘিরে ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র করছে এবং এনসিপির কার্যক্রম ব্যাহত করতে প্রতীক দেওয়া হচ্ছে না।’

এর আগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "আওয়ামী লীগ ও ভারতের আধিপত্যবিরোধী রাজনীতিতে বিএনপি ও জামায়াত বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না। চাঁদাবাজি বন্ধেও তারা নেতৃত্ব দিতে ব্যর্থ।" তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে এনসিপি শক্তিশালী দল হিসেবে অংশ নিতে চায়। এককভাবে কোনো দল সংসদ গঠন করলে তা স্থায়ী হবে না বলেও তিনি মন্তব্য করেন।

পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজশাহী বিভাগের আট জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন এবং মহানগর ও জেলা পর্যায়ের নয়টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিব পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।



সর্বশেষ সংবাদ