| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

তারেকের সংবর্ধনা: ৭ রুটে বিশেষ ট্রেন চায় বিএনপি

  • প্রকাশের সময় : 18-12-2025 | 08:19 PM
তারেকের সংবর্ধনা: ৭ রুটে বিশেষ ট্রেন চায় বিএনপি
ad728

নিজস্ব প্রতিবেদক: তারেক রহমানকে সংবধর্না জানাতে ঢাকায় নেতাকর্মীদের আসা যাবার জন্য সাতটি রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। আগামী ২৪ ডিসেম্বর রাতের জন্য এ বরাদ্দ চেয়ে চিঠিটি পাঠিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাতটি রুটের মধ্যে রয়েছে— কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাই নবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।

চিঠিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় ফিরবেন। তাকে সংবর্ধনা দিতে সারা দেশ থেকে বিপুল ছাত্র-জনতা ঢাকায় আসবেন। তাদের আসার সুবিধার্থে বিএনপি ২৪ ডিসেম্বর রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ নিতে ইচ্ছুক। চিঠিতে সাতটি রুটে একটি করে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুমতি চাওয়া হয়।
২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মত তার বড় ছেলে তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফেরেননি।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে আসবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশে ফিরে তারেকের ওঠার কথা গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িতে থাকেন খালেদা জিয়া। তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে দলের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।



সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিতে হামলার শঙ্কায় আবার বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে হামলার শঙ্কায় আবার বাড়ল তেলের দাম

ad300