নিজস্ব প্রতিবেদক: আপিল শুনানীর দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৮ জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫ জন ইসিতে আপিল করেন। তার মধ্যে গতকাল শনিবার আপিল শুনানী শেষেপ্রিার্থীতা ফিরে পান ৫২ জন। আর আজ রবিবার ফিরে পেলেন করে নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৮ জন প্রার্থী্। এ নিয়ে প্রার্থিতা ফিরে পেলেন ১১০ জন।
রবিবার (১১ জানুয়ারি) নির্বাচন ভবনে অডিটেরিয়ামে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানী শুরু হয়। সকাল ১০ টা থেকে শুনানী চলে বিকেল ৫ ট পর্যন্ত। এর পরে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে (রবিবার) ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে ৭টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
গতকাল শনিবার (১০ জানুয়ারি) অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন-এর আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে।
কাল সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।
গতকাল শনিবার ইসির নিষ্পত্তি করা ৭০টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। একজনের মনোনয়ণপত্র বাতিল করে ইসি। আর ১৫ জন প্রার্থীর আপিল না মঞ্জুর হয়।এ ছাড়া তিনজন জন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রাখে ইসি।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসিতে এ নিয়ে দু দিনে ১৪০ টি অঅপিল শুনানী হলো। বাকি রইলো ৫০৫ প্রার্থীর