| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনী আচরণবিধি প্রতিপালেনে সবার সমান সুযোগ চায় জামায়াত

  • প্রকাশের সময় : 25-12-2025 | 03:18 AM
নির্বাচনী আচরণবিধি প্রতিপালেনে সবার সমান সুযোগ চায় জামায়াত বুধবার বিকেলে দলটির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে এই দাবি জানায় জামায়াত
ad728

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি প্রতিপালন ও প্রচারণায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার ( ২৪ ডিসেম্বর) বিকেলে দলটির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে এই দাবি জানায়।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, তাঁদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচনী আচরণবিধি। জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই সারা দেশে তাঁদের পোস্টার–ব্যানার সরিয়ে নিয়েছেন। কিন্তু অনেক জায়গায় আচরণবিধির ব্যত্যয় হচ্ছে। এ বিষয়ে ইসিকে আরও সক্রিয় হয়ে দায়িত্ব পালন করতে তাঁরা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও যেন আচরণবিধি মানা হয়, সেটা তাঁরা বলেছেন। সেই সঙ্গে একটি লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করার জন্য বলেছেন।

কোনো দলের নাম উল্লেখ না করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার অঙ্গীকার করা হচ্ছে। এটা আচরণবিধির সুস্পষ্ট খেলাপ। তাঁরা এ বিষয়ে ইসিকে পদক্ষেপ নিতে বলেছেন।

শীর্ষ নেতাদের নিরাপত্তা প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘শীর্ষ নেতারা ব্যাপক সফর করবেন। বিভিন্ন জায়গায় তাঁদেরকে যেতে হবে। তাঁদের নিরাপত্তার বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। কেউ অনেক ফ্যাসিলিটিস পাবেন, ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন, আবার কেউ পাবেন না, এটা তো লেভেল প্লেয়িং ফিল্ডের হলো না। এ বিষয়টি ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি।’

এ ছাড়া ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবিও জানানো হয়েছে বলে জানান জামায়াতের এই নেতা।




জামায়াত আমিরের ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা: অসুস্থ হয়ে হাসপাতা

জামায়াত আমিরের ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা: অসুস্থ হয়ে হাসপাতা

ad300