| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

প্রতিশ্রুতি নয়, জনগণের প্রয়োজনে পাশে থাকাই লক্ষ্য: মির্জা আব্বাস

  • প্রকাশের সময় : 24-01-2026 | 04:06 PM
প্রতিশ্রুতি নয়, জনগণের প্রয়োজনে পাশে থাকাই লক্ষ্য: মির্জা আব্বাস মির্জা আব্বাস
ad728
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, তিনি প্রচলিত কোনো নির্বাচনী প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন। বরং জনগণের যখন যা প্রয়োজন হবে, তখন সেটি পূরণ করাই হবে তার মূল কাজ। 

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে তরুণদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মাদক নির্মূল ও দেশের ঐতিহাসিক অর্জনগুলো নিয়ে কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের রাজনৈতিক দর্শনের কথা জানিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। শনিবার বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তরুণদের জন্য আয়োজিত ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে পরিস্থিতির প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই বেশি জরুরি। জীবনের শেষ প্রান্তে এসে নিজের কোনো চাওয়া-পাওয়া নেই উল্লেখ করে তিনি জানান, এখন তার একমাত্র লক্ষ্য হলো জনসেবা করা এবং সাধারণ মানুষের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া।

সামাজিক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, মাদক বর্তমানে দেশের জন্য একটি বড় ব্যাধিতে পরিণত হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়া একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ এবং চব্বিশের গণ-অভ্যুত্থানকে আলাদাভাবে দেখার পরামর্শ দিয়ে তিনি বলেন, উভয় অর্জনই জাতির জন্য অত্যন্ত গৌরবের। তিনি তরুণদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আশাবাদ ব্যক্ত করেন।





ইসি অনেক ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ: টিআইবি

ইসি অনেক ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ: টিআইবি

ad300