| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিদ্রোহী প্রার্থী ঠেকাতে বিএনপি হাইকমাণ্ডের কঠোর বার্তা-বহিষ্কার

  • প্রকাশের সময় : 01-01-2026 | 07:54 PM
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে বিএনপি হাইকমাণ্ডের কঠোর বার্তা-বহিষ্কার প্রায় ১০০ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীতা
ad728
 এন রায় রাজা : 
ইতোমধ্যে শতাধিক আসনে বিএনপিতে বিদ্রোহ দেখা দেওয়ায় তাদেরকে কঠোর বার্তা দিয়েছে দলীয় হাইকমান্ড। যদিও আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, মনোনয়নও জমা প্রক্রিয়া শেষ । মনোনীত প্রার্থীদের শিগগিরই আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নামার নির্দেশনাও দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার পর বিদ্রোহী প্রার্থী যেন না হয় সেজন্য দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। তার পরেও  বিভিন্ন আসনে এখনো স্থাণীয় যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অন্য কোন স্থানের প্রার্থী দেওয়ায় স্থাণীয় পর্যায়ে বিদ্রোহ রয়েছে বলে জানা গেছে।  এসব কারণে ইতোমধ্যে রুমিন ফারহানাসহ ১০জন বিদ্রোহী প্রার্থী ও নেতাকে বহিষ্কার করেছে বিএনপি হাইকমাণ্ড।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিদিন বিভিন্ন আসনের প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক হচ্ছে। এসব বৈঠকে   আগে ভার্চুয়ালি  এবং ২৫ ডিসেম্বরের পরে  নিজেই যুক্ত হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক থেকে প্রার্থীদের নির্দেশনা দিয়ে বলা হচ্ছে- দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবার কাজ করতে হবে। যে মনোনয়ন পাবেন তাকেও বলা হচ্ছে, সবার মন জয় করে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, আসনে আসনে বিরোধ নিরসনে সিরিজ বৈঠকের পর চূড়ান্ত করা হয় একক প্রার্থী। ধানের শীষ প্রার্থীর পক্ষে না থাকলে নেমে আসবে বহিষ্কারের খড়গ। তিনি বলেন, সবাই যাতে একসঙ্গে কাজ করে সেই বিষয়টা নিশ্চিত করতে আমরা সবার সঙ্গে আলাপ-আলোচনা করেছি। যাতে একক প্রার্থী ঠিক করে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া যায় মাঠে যাওয়ার জন্য, সেটা হয়েছে ।   একক প্রার্থী হিসেবে মাঠে প্রার্থীরা গণসংযোগে যেতে পারবে, সবাইকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী যেই হন তার পক্ষে কাজ করার আহ্বাণ জানিয়েছেন।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ৩০০ আসনের মধ্যে কমপক্ষে শতাধিক আসনে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে একাধিক বিদ্রোহী দাঁড় করিয়ে মাঠে রাখতে চায় একটি বিশেষ মহল। বিদ্রোহী প্রার্থীদের পেছনে মোটা অঙ্কের টাকাও খরচ করবে। মহলটির টার্গেট এসব আসনে বিএনপির ভোট  ভাগ করে দেওয়া, যাতে সে পরাজিত হয়। এমন ষড়যন্ত্রমূলক তথ্য বিএনপির হাইকমান্ড জানার পর মাঠপর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নিয়ে যে বৈঠকে হচ্ছে সেখানে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন।

নেতা-কর্মীরা বলছেন, নির্বাচনি তফসিল ঘোষণার আগেই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ভোটের আবহ তৈরি হয়েছে। তাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দফায় দফায় বৈঠক শুরু করে বিএনপি। মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থান নেয় বিএনপি। যারাই মাঠে দলের সুনাম নষ্ট করবে, আধিপত্য বিস্তার করবে, বিদ্রোহী হওয়ার মনোভাব দেখাবে তাদের বিরুদ্ধে বিএনপির হাইকমান্ড শক্ত সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে এখনো অনেকেই ভিড় করছেন। বিশৃঙ্খলা এড়াতে এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দলের হাইকমান্ড। গত রবিবার চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের ১১৪টি সংসদীয় আসনের অন্তত সাড়ে তিন শতাধিক প্রার্থীসহ  মাঠ সংগঠনের সঙ্গে দুই ধাপে ভার্চুয়াল বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পরে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের প্রার্থী ও  মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকগুলোতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘অভিভাবকসুলভ’ ভূমিকায় থাকলেও কঠোর বার্তা দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকের শুরুতেই দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। তবে তারেক রহমান দেশ ও দলের বাস্তবতা তুলে ধরে মনোনয়নপ্রত্যাশীদের ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। তিনি আশ্বাস দেন, একাধিক প্রার্থীর মধ্যে যারা চূড়ান্ত মনোনয়ন থেকে বঞ্চিত হবেন, তাদের নানাভাবে মূল্যায়ন করা হবে।

এ প্রসঙ্গে বিএনপির একাধিক সূত্র জানায়, মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে বিএনপি এখন কঠোর অবস্থানে। যারাই মাঠে দলের সুনাম নষ্ট করবে, আধিপত্য দেখাবে বা বিদ্রোহী মনোভাব দেখাবে তাদের বিরুদ্ধে হাইকমান্ড শক্ত সাংগঠনিক ব্যবস্থা নেবে। এই মুহূর্তে প্রার্থী বাছাই ও দলীয় শৃঙ্খলা রক্ষা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই শীর্ষ নেতারা নিয়মিত মনোনয়নপ্রত্যাশীদের স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন। দল যাকেই চূড়ান্ত মনোনয়ন দেবে, সবাই মিলে তার পক্ষে কাজ করতে হবে। কারণ দল মানেই ঐক্য, আর ঐক্যই আমাদের শক্তি।





সর্বশেষ সংবাদ
আগামী নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা অর্জনের সুযোগ : আইজ

আগামী নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা অর্জনের সুযোগ : আইজ

ad300