| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মুজিব শাসনামলে জহির রায়হানকে খুন করা হয়েছে : রাশেদ প্রধান

  • প্রকাশের সময় : 14-12-2025 | 10:55 PM
মুজিব শাসনামলে জহির রায়হানকে খুন করা হয়েছে : রাশেদ প্রধান
ad728
মুজিব শাসনামলে জহির রায়হানকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, একাত্তর সালে পাকিস্তানি বাহিনী নিশ্চিত পরাজয় বুঝতে পেরে দেশের সূর্যসন্তানদের হত্যা করেছে। বাহাত্তর থেকে শুরু হয়েছে দেশীয় সংস্কৃতি হত্যা করে ভারতীয় সংস্কৃতিকে উত্তোলনের খেলা।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বুদ্ধিজীবীদের গণকবরে দোয়া শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, হাসিনা শাসনামলে বুদ্ধিজীবীদের দাবিয়ে রাখা হয়েছে। একাত্তরে পাকিস্তান আর একাত্তর-পরবর্তী ভারত বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করেছে।

জাগপার এ সহসভাপতি বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করার নির্মম ষড়যন্ত্রের জন্য তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী দায়ী। একাত্তরপরবর্তী সময়ে এই নির্মম ষড়যন্ত্রের সঙ্গী অপরাজনৈতিক দল আওয়ামী লীগ। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি দেশের জন্য জীবন উৎসর্গ করা সব শহীদ বুদ্ধিজীবীকে।

এ সময় জাগপা প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, প্রচার বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।



হাদির জানাজায় থাকছে বডি ওর্ন ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা

হাদির জানাজায় থাকছে বডি ওর্ন ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা

ad300