| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দেবার আহ্বান এনসিপির

  • প্রকাশের সময় : 04-12-2025 | 03:53 AM
রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দেবার আহ্বান এনসিপির ইসিতে আজ বুধবার রাজনৈতিক দলের নিবন্ধন সনদ নেবার পরে দলটির আহ্বান নাহিদ ব্রিফ করেন
ad728


নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার এমন সময়ে সঙ্কট উত্তরণ করে ও রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম  বলেছেন, আমরা কেন তফসিল পেছাতে চাইবো? আমরা চাই সঙ্কট সমাধান করে তফসিল দেওয়ার জন্য। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনের কাছ থেকে বুধবার (৩ ডিসেম্বর) রাজনৈতিক দলের নিবন্ধন সনদ নেন দলটির নেতারা। এরপর সাংবাদিকদের সামনে এসে দুই শীর্ষস্থানীয় নেতা তফসিল নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। পরে তারা নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধনের সনদ নেন।

সিইসির সঙ্গে আলোচনার বিষয়ে আহ্বায়ক বলেন, তফসিলের বিষয়ে ইসি আমাদেরকে সুস্পষ্টভাবে জানায়নি। ইসি মিডিয়াতে বলেছে-হয়ত আগামী দুয়েক সপ্তাহের মধ্যে দেবে। আমরা বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয়। তিনি বলেন, তফসিল এমন সময়ে দেওয়া হোক যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার কথা গত শনিবার বলেছেন সিইসি।

তফসিল প্রসঙ্গে সিইসির সঙ্গে আলোচনার বিষয়ে সাংবাদিকের বিফ্রিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, তফসিল নিয়েও কথা হয়েছে। একটা রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন যেন তফসিল দেওয়া হলে কাজটা অনেক সহজ হয়ে যাবে।

গণতন্ত্রের আপোসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। এখানে দেশের যে রাজনৈতিক অবস্থা রয়েছে, সঙ্কটময় পরিস্থিতি রয়েছে। সঙ্কটগুলো উত্তরণ করে একটা তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটের প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য (বলেছি আমরা)।

তফসিল কি পেছাতে চাইছেন? এসময় এমন প্রশ্নে তিনি বলেন, আমরা কেন তফসিল পেছাতে চাইবো? আমরা চাই সঙ্কট সমাধান করে তফসিল দেওয়ার জন্য।

এসময় নাহিদ বলেন, (তফসিলের) সময়টায় যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দল যাতে নির্বাচনের যাত্রার শুরু করার পরিবেশে থাকে, রাজনৈতিক পরিবেশে থাকে। সেই সময়টায় (যাতে) তফসিল দেওয়া হয়, সব দলের জন্য উপকার হয়।

এদিন বিকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপি আহ্বায়ক বলেন, অনেক চড়াই উৎরাই পার হয়ে প্রতীক পেয়েছি শাপলা কলি। এ প্রতীকে এনসিপি নির্বাচনে অংশ নেবে।

জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে–আরপিও এর এমন সংস্কারের জন্য ইসিকে সাধুবাদ দেন তিনি।

সংস্কারের এ বিধান বাতিলের চেষ্টা চলছে- এমন অভিযোগ তুলে তিনি বলেন, একটি বিশেষ দল (থেকে) সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে। আদালতেও রিট হয়েছে।এবং আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাব বাতিলের চেষ্টা করা হচ্ছে। এমন বিধান বহাল রাখতে ইসিকে 'শক্ত অবস্থানে' থাকার জন্য বলেছে এনসিপি, বলে তুলে ধরেন তিনি।

নাহিদ বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করার পাশাপাশি মিথ্যা তথ্য দিলে ইসি যেন আইনগত ব্যবস্থা নেয়, সেজন্য বলা হয়েছে।

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ রাখার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি বলে তুলে ধরেন তিনি। বলেন, এখন যে ডিসি, এসপি বদলি হচ্ছে সে বিষয়ে যেন ইসি খেয়াল রাখে। সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করি। এই বিষয়ে যেন ইসি ব্যবস্থা নেয় এবং নিরপেক্ষ লোক যেন নিয়োগ হয়।
গণভোটের বিষয়েও সঠিক প্রচারণা বাড়ানোর আহ্বান করা হয়েছে দলটির তরফে।