| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শেখ হাসিনার রায় ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে: মির্জা ফখরুল

একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে এবং একই সঙ্গে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, হাসিনার রায়কে ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে। রবিবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

  • প্রকাশের সময় : 16-11-2025 | 03:11 PM
শেখ হাসিনার রায় ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে: মির্জা ফখরুল
ad728
একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে এবং একই সঙ্গে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, হাসিনার রায়কে ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে।

রবিবার  (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতি এখন বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যে আছে। বর্তমান সময়টি জটিল সংকটে পড়েছে। একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের নৈরাজ্য হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

তিনি অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নেই, যা নির্বাচিত সরকার না থাকায় আরও জটিল হয়েছে। তিনি মনে করেন, জাতির সংকটময় এই মুহূর্তে নির্বাচিত সরকার সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি বলেন, নানা হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত নির্বাচন সময়মতো আদায় করবে বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে আর দেরি না করে নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভাসানী স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন এবং একটি কল্যাণকর রাষ্ট্রের চিন্তা করেছিলেন। কিন্তু তিনি তার সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখে যেতে পারেননি। তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভাসানী দোয়া করেছিলেন এবং মশিউর রহমান যাদু মিয়াকে তার সঙ্গে কাজ করতে বলেছিলেন।



সর্বশেষ সংবাদ
জনগণকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও কৃতজ্ঞতা

জনগণকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও কৃতজ্ঞতা

ad300